× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৭:৩২ পিএম

তারেক রহমানকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিলেন প্রধান উপদেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৭:৩২ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান।

সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এর আগে বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া  অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়।

স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে এক মহাসমুদ্রে রূপ নেয়। জানাজায় অংশ নেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরা। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ছাড়াও বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ ‍উপস্থিত ছিলেন।

জানাজার সম্মুখসারিতে ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বেগম খালেদা জিয়ার শোকাহত জ্যেষ্ঠপুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিতে দেখা যায় প্রধান উপদেষ্টাকে।

সম্মুখসারিতে প্রধান উপদেষ্টা ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আইন উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা, তিন বাহিনীর প্রধান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস ও মঈন খানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজায় শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, আশপাশের কয়েক কিলোমিটারজুড়ে মানুষ নামাজে অংশ নেন। জায়গা না পেয়ে মেট্রোরেল স্টেশন, আশপাশের বাসা-বাড়ির ছাদ থেকেও জানাজায় অংশ নিতে দেখা যায় মানুষকে।

Link copied!