বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। ইসলামের শান্তির বার্তা এই দেশে এসেছে পীর-দরবেশদের হাত ধরেই। অথচ সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে কেউ কেউ মাজারে হামলা চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর শিববাড়ী মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, ‘এখন পর্যন্ত খুবই ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। এখনো ভালো নির্বাচনি পরিবেশ রয়েছে। দু-একজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও এখন পর্যন্ত ছোট-বড় সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড আছে। দৃশ্যমান এমন কিছু ঘটেনি, যাতে বলা যাবে যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।’
তিনি বলেন, ‘বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এই দেশ সকল ধর্ম ও বর্ণের মানুষের। সবাই যেন শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে পারে, সেটিই প্রত্যাশা।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন