× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:১৪ পিএম

নির্বাচন পর্যবেক্ষণে আসছেন তিন শতাধিক আন্তর্জাতিক পর্যবেক্ষক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:১৪ পিএম

প্রেস উইং। ছবি : সংগৃহীত

প্রেস উইং। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। 

শনিবার (৩১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

প্রেস উইং জানিয়েছে, আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের বিতর্কিত দ্বাদশ জাতীয় নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। দ্বাদশ, একাদশ ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল যথাক্রমে ১৫৮, ১২৫ এবং মাত্র ৪ জন।  

প্রেস উইং সূত্রে জানা গেছে, ওআইসির নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার দুই সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এ ছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ৭ জন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে একজন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মতো সংস্থার প্রতিনিধিত্বকারী ৩২ জন পর্যবেক্ষক তাদের ব্যক্তিগত ক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মুর্শেদ বলেন, ‘আমরা আশা করছি, আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা বাড়বে, কারণ পর্যবেক্ষক মিশন পাঠানোর জন্য আমন্ত্রিত বেশ কয়েকটি দেশ এখনো তাদের প্রতিনিধিদের নাম নিশ্চিত করতে পারেনি।’

এখনো প্রতিনিধির নাম নিশ্চিত না করা দেশগুলোর মধ্যে রয়েছে: ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়া। দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর ফোরাম ‘ফেমবোসা’ শিগগিরই তাদের প্রতিনিধিদের নাম ঘোষণা করবে বলেও আশা করা হচ্ছে।

ফোরাম অব দ্য ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়া (ফেমবোসা) শিগগিরই তাদের প্রতিনিধিদের নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় সংসদের ৩০০ আসনে এবারের নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দলের প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে ‘জুলাই সংস্কার সনদ’ নিয়ে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!