ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বইমেলা নিয়ে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলা একাডেমি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:৩০ পিএম
অমর একুশে বই মেলা। ছবি : সংগৃহীত

অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলা একাডেমি। আজ (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে (ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলায়) এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন অমর একুশে বইমেলা-২০২৬ বিষয়ে এক জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। 

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং অমর একুশে বইমেলা-২০২৬ এর সদস্য সচিব ড. মো. সেলিম রেজা সংবাদ সম্মেলনে বইমেলার সার্বিক বিষয়ে বাংলা একাডেমির অবস্থান তুলে ধরবেন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা-২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে প্রস্তুতি নিতে শুরু করেছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। কিন্তু বেশির ভাগ প্রকাশক ঈদুল ফিতরের পর বইমেলা অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছেন।