× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০১:০০ পিএম

অন্তর্বর্তী সরকারের ৫২৬টি সিদ্ধান্ত, বাস্তবায়ন ৮৩ শতাংশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০১:০০ পিএম

প্রেস সচিব শফিকুল আলমের ব্রিফিং। ছবি : সংগৃহীত

প্রেস সচিব শফিকুল আলমের ব্রিফিং। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ ও ১১৬টি অধ্যাদেশ জারি করেছে। এর মধ্যে ৪৩৯টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, যা বাস্তবায়নের হার ৮৩.৪৬ শতাংশ।

ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম জানান, ‘৮ আগস্ট ২০২৪ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ৬৮টি নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকগুলোতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৩৯টি বাস্তবায়িত হয়েছে, যা ৮৩.৪৬ শতাংশ বাস্তবায়নের হার নির্দেশ করে।’

প্রেস সচিব জানান, এই সময়ে মোট ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এর মধ্যে ১৬টি প্রক্রিয়াধীন এবং তিনটি নীতিগতভাবে অনুমোদিত। এ ছাড়া নীতি, নীতিমালা, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত ৩০টি নীতিমূলক দলিল প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে ১৬টি স্বাক্ষরিত বা অনুমোদিত এবং ১৪টি বাস্তবায়নের অধীনে রয়েছে।

শফিকুল আলম আরও জানান, এই সময়ে ১৪টি দ্বিপক্ষীয় চুক্তিতেও প্রবেশ করেছে সরকার। এগুলো বাস্তবায়নের হার আগের সরকারের তুলনায় অনেক বেশি। এগুলো ছোটখাটো পরিবর্তন নয়; বরং অনেক অধ্যাদেশ গুরুত্বপূর্ণ সংস্কার আনে, যা দেশের মানুষের জীবনে যুগান্তকারী প্রভাব ফেলবে।

রূপালী বাংলাদেশ

Link copied!