× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১২:৪০ পিএম

প্রবাসীরদের কাছে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার পোস্টাল ব্যালট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১২:৪০ পিএম

পোস্টাল ব্যালট। ছবি : সংগৃহীত

পোস্টাল ব্যালট। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট বিভিন্ন দেশে পৌঁছেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

এতে জানানো হয়েছে, ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর গন্তব্যের দেশে পৌঁছেছে পোস্টাল ব্যালট। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ ভোটার ভোটদান সম্পন্ন করেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার কর্তৃক ৪ লাখ ৬৮ হাজার ৯১টি ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা।

পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে ভোটদান কার্যক্রমের অংশ হিসেবে ভোটারদের কাছে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি ব্যালট প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন ভোটার। ভোটার কর্তৃক পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ২ লাখ ৭৬ হাজার ২৭২টি ব্যালট। ৮৩ হাজার ৯৪২টি ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রূপালী বাংলাদেশ

Link copied!