অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।
ড. ইউনূস বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভোট দেবেন বলে জানা গেছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা যে কেন্দ্রে ভোট দেবেন তা ঢাকা-১৭ আসনের মধ্যে পড়ে। এই আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, দাঁড়িপাল্লা প্রতীকের এস এম খালিদুজ্জামান, আনারস প্রতীকের মুহাম্মদ রাশেদুল হক, টেলিভিশন প্রতীকের এস. এম. আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের মো. শামীম আহমদ, লাঙ্গল প্রতীকের আতিক আহমেদ, বাইসাইকেল প্রতীকের তপু রায়হান, ময়ূর প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন, আপেল প্রতীকের মনজুর হুমায়ুন এবং কাঁঠাল প্রতীকের কামরুল হাসান নাসিম রয়েছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন