× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৬:৩০ এএম

পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮০ শতাংশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৬:৩০ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮০ দশমিক ১১ শতাংশ। এর মধ্যে চূড়ান্তভাবে বৈধ ভোটের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ২৫ শতাংশে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা চূড়ান্ত পরিসংখ্যান থেকে এ তথ্য নিশ্চিত করেন।

‎নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন নাগরিক নিবন্ধন করেছিলেন। এর মধ্যে, প্রবাস থেকে ৭ লাখ ৬৭ হাজার ২৩৩ জন এবং দেশে কর্মরত সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কয়েদি মিলিয়ে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধন করেন। নিবন্ধিত ভোটারদের মধ্যে মোট ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন ভোট দিয়েছেন। শতাংশের হিসেবে যা ৮০ দশমিক ১১ শতাংশ। এর মধ্যে প্রবাসীর ভোট ৫ লাখ ৪৪ হাজার ৩৭২ জন এবং অভ্যন্তরীণ ভোট ৬ লাখ ৭৯ হাজার ৮১৬ জন।

সব ভোট দেওয়া হলেও প্রক্রিয়াগত কারণে সব ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছায়নি। মোট ১১ লাখ ৬৫ হাজার ৫৯২ জনের ভোট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন (৭৬.২৮ শতাংশ)। এর মধ্যে দেশের ভেতর থেকে আসা ভোটের সংখ্যা ৬ লাখ ৬৮ হাজার ৩৮৮টি এবং বিদেশ থেকে আসা ভোট ৪ লাখ ৯৮ হাজার ২০৪টি।

ইসি জানায়, যাচাই-বাছাই শেষে মোট ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়েছে। যা মোট নিবন্ধিত ভোটের ৭০ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে বিদেশে বৈধ ভোট ৪ লাখ ৭১ হাজার ৯৭৩টি। দেশের বৈধ ভোট ৬ লাখ ১ হাজার ৫২৪টি।

ইসি কর্মকর্তারা জানান, ভোটারের স্বাক্ষর না থাকা, সঠিক ঘোষণাপত্র না দেওয়া এবং নিয়মবহির্ভূত ব্যালট পাঠানোর কারণে বেশ কিছু ভোট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আসা পোস্টাল ব্যালটগুলোই কেবল গণনার জন্য গ্রহণ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!