× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:০৭ পিএম

পুরোনো পেশায় ফিরবেন ড. ইউনূস, নিচ্ছেন প্রস্তুতি : আলী রীয়াজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:০৭ পিএম

ড. ইউনুস ও আলী রীয়াজ। ছবি : সংগৃহীত

ড. ইউনুস ও আলী রীয়াজ। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার আগের কর্মজীবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

অধ্যাপক রীয়াজ উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুলসংখ্যক ভোটার 'হ্যাঁ' ভোটের মাধ্যমে সংস্কার প্রক্রিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন। নাগরিকরা জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোর পক্ষে অত্যন্ত সুস্পষ্ট রায় দিয়েছেন। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় আর ফিরে যেতে চায় না; তারা রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তন ও সংস্কার চায়।

সংবাদ সম্মেলনে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সব সংসদ সদস্য এবং রাজনৈতিক দলগুলোকে অভিনন্দন জানান। একইসঙ্গে, দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে সহিংসতার আশঙ্কাকে পেছনে ফেলে বিপুলসংখ্যক ভোটারের অংশগ্রহণের জন্য সাধারণ জনগণকে ধন্যবাদ জানান আলী রীয়াজ।

রূপালী বাংলাদেশ

Link copied!