× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৮:৪৭ পিএম

সোমবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকেলে মন্ত্রিসভার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৮:৪৭ পিএম

সংসদ ভবন। ছবি : সংগৃহীত

সংসদ ভবন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নতুন সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শুরু হবে গণতান্ত্রিক বাংলাদেশের এক নতুন অধ্যায়। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, খুব দেরি হলেও এটি ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে, এর পরে যাবে না।

প্রেস সচিব আরও জানান, শপথের প্রস্তুতির কাজ শুক্রবার থেকে শুরু হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং বাকি কাজগুলো দ্রুতগতিতে চলছে। প্রধান উপদেষ্টা কালকেও কাজ করেছেন, আজকেও করছেন। টিম ও ক্যাবিনেট কাজ করছে, বলেন তিনি।

বিদ্যমান সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বা তার মনোনীত ব্যক্তি। যদি তিন দিনের মধ্যে শপথ না দেওয়া যায়, পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। এই ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন সিইসি এ এম এম নাসির উদ্দীন।

প্রসঙ্গত, নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
 

Link copied!