ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১০:০০ পিএম
ছবি : সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া হয়েছে। এ বিষয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত গেজেটে জানানো হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন। তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও সম্মতি প্রদান করা হয়েছে।

গেজেটে আরও উল্লেখ করা হয়, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।

এ ছাড়া তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে পৃথক একটি গেজেট প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এতে স্বাক্ষর করেছেন।