ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

পেছাল প্রধানমন্ত্রীর ভাষণের সময় 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৭:২৪ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি - সংগৃহীত

জাতির উদ্দেশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ভাষণ দেওয়ার কথা জানিয়েছিল তথ্য মন্ত্রণালয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি)এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উম্মুল খায়ের ফাতেমা । 

এর আগে, আজ বুধবার বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। 

এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারেক রহমান। এ সময় তিন বাহিনীর একটি সুশৃঙ্খল চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে; বিউগলে বেজে ওঠে করুণ সুর।

পরে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পুষ্পস্তবক অর্পণের পর নবনির্বাচিত প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পারিজাতের চারাও রোপণ করেন।