ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

এই রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড : জানালেন পরিবেশমন্ত্রী

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০২:৩১ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, এই রমজানেই ফ্যামিলি কার্ড কার্যকর করা হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী জানান, নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। ‘এটি কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়েই আজ আলোচনা হয়েছে,’ তিনি বলেন।

কত পরিবারকে কার্ড দেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটি সর্বজনীন। কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে এর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। হয়তো শুরু হবে হতদরিদ্র থেকে। এরপর দরিদ্র এবং মধ্যবিত্ত পর্যায়ে ধীরে ধীরে কার্যক্রম প্রসারিত হবে।’

এই রমজানেই ফ্যামিলি কার্ড চালু হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে এটি শুরু হবে। আমাদের প্রধানমন্ত্রী চান, অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই শুরু করতে। এটাই আমি জানি। কার্যক্রমটি কীভাবে চালু হবে, সেটাই আলোচনার বিষয় ছিল।’