ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিটিভিকে জনগণের প্রকৃত প্রচারমাধ্যমে রূপ দিতে উদ্যোগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৬:৪৮ পিএম
ছবি- সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) জনগণের প্রকৃত প্রচারমাধ্যম হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের মূল্যবোধ গড়ে তুলতে বিটিভি, বাংলাদেশ বেতার ও সামাজিক যোগাযোগমাধ্যমকে কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

বৈঠক প্রসঙ্গে তিনি আরও বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত মতবিনিময় করা হয়েছে।