ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৫ জেলার ডিসি প্রত্যাহার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৬:৫১ পিএম
বাংলাদেশ সরকারি লোগো। ছবি- সংগৃহীত

দেশে একযোগে ৫ জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

যাদের প্রত্যাহার করা হলো:

১. মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর;

২. কাজী মো. সাইমুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পঞ্চগড়;

৩. মো. ইকবাল হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া;

৪. মো. সাইফুল রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোনা;

৫. মো. শাহাদাত হোসেন মাসুদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ;

তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে জানিয়ে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।