× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৭:০১ পিএম

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন মো. সুজাউদ্দৌল্লা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৭:০১ পিএম

সাংবাদিক মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)। ছবি : সংগৃহীত

সাংবাদিক মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মো. সুজাউদ্দৌল্লাকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই নিয়োগ বহাল থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

উল্লেখ্য, মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন ডিজিটাল অনলাইনের চিফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সুজনের গ্রামের বাড়ি বগুড়ায়।

Link copied!