ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘রমজানকে কেউ কেউ লোভ-লাভের মাস বানিয়ে ফেলেন’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৬:৫০ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি- সংগৃহীত

পবিত্র রমজান ত্যাগ এবং সংযমের মাস। রহমত, বরকত ও সংযমের মাস। অথচ কেউ কেউ রমজানকে লোভ ও লাভের মাস বানিয়ে ফেলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৭ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম ও আলেম-ওলামার সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজান ত্যাগ এবং সংযমের মাস। রহমত-বরকত-সংযমের মাস। অথচ অপ্রিয় হলেও সত্য, রমজান এলেই আমাদের কেউ কেউ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন। রমজান মাসকে লোভ-লাভের মাস বানিয়ে ফেলেন।

তিনি বলেন, পবিত্র রমজান মাসেও যারা অসাধু পন্থা অবলম্বন করছেন, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষের কষ্টের কারণ হবেন না।