ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আযম খান মুক্তিযুদ্ধমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে মীর হেলাল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০১:৫৫ এএম
আহমেদ আযম খান ও মীর হেলাল। ছবি : সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দুটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এতে সদ্য মন্ত্রী হিসেবে শপথ নেওয়া টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আজম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মন্ত্রণালয় দুটির দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার হিসেবে নির্বাচিত হন সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ, যিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ছিলেন। একই সঙ্গে ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচিত হন। পরে তাঁদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

সংবিধান অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার হওয়ার পর তারা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারেন না। ফলে শূন্য হওয়া পদে একজন নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে এবং আরেকজন প্রতিমন্ত্রীর দায়িত্ব বাড়ানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানকে মন্ত্রী হিসেবে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।