× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৮:৫৮ পিএম

নিষিদ্ধ হলো নৌকা ব্যবহার করে লঞ্চে যাত্রী ওঠানো

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৮:৫৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে নৌকা ব্যবহার করে লঞ্চে যাত্রী ওঠানো সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। প্রয়োজনে এ সংক্রান্ত বিদ্যমান নীতিমালাতেও সংশোধন আনা হতে পারে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সদরঘাট টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি জানান, আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে মাঝনদীতে নৌকার মাধ্যমে লঞ্চে যাত্রী ওঠানোর ঝুঁকিপূর্ণ প্রবণতা বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করা হচ্ছে। এর ফলে এখন থেকে কোনো পরিস্থিতিতেই এ ধরনের কার্যক্রম অনুমোদিত হবে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, অতিরিক্ত যাত্রী বহন ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি যাত্রীদেরও নিয়ম মেনে চলা এবং নিজেদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, অনিয়ন্ত্রিত নৌযান চলাচল নিয়ন্ত্রণে পারাপার ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সদরঘাটের বাইরে নির্দিষ্ট দূরত্বে একটি সুপরিকল্পিত ও স্থায়ী পারাপার ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও কাজ চলছে।

ভাড়ার বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। যাত্রীদের সুবিধা বিবেচনায় সরকার ইতোমধ্যে লঞ্চ ভাড়া ১০ শতাংশ কমিয়েছে, যা বর্তমানে কার্যকর রয়েছে। কেউ অতিরিক্ত ভাড়া আদায়ের শিকার হলে যথাযথ প্রমাণসহ অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।

এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিদিন মাঠপর্যায়ে তদারকি করছেন এবং যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে সেবার মান নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

রূপালী বাংলাদেশ

Link copied!