× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০১:১৯ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০১:১৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

আজ শনিবার (২১ মার্চ দুপুর ১২টায় সরকারি বাসভবন ‘যমুনা’য় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় দুই নেতা পরস্পরের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ড. জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। সাক্ষাৎ শেষে তারা সবাই মিলে একটি যৌথ ছবিতে অংশ নেন।

জানা যায়, শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই নেতার মধ্যে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। দেশের চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারা ইতিবাচক আলাপ করেন। 

বিশেষ করে জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং দেশের গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করার বিষয়ে উভয়ই গুরুত্বারোপ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!