ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১১:২৯ এএম
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। ছবি : সংগৃহীত

সরকারি সফরে শনিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্র গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

রোববার (২৯ মার্চ) আইএসপিআরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সফরের সময় সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এ ছাড়াও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সেনাপ্রধানের অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।