× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৮:৪৮ পিএম

অন্তর্বর্তী সরকারের ৯৮টি অধ্যাদেশ সংসদে হুবহু উত্থাপন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৮:৪৮ পিএম

জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বাকি অধ্যাদেশগুলোর মধ্যে কিছু সংশোধন, কিছু যাচাই-বাছাই এবং কিছু বাতিলের সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ১৩ সদস্যের বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

প্রতিবেদন অনুযায়ী, মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিত অবস্থায় এবং ১৫টি সংশোধিত আকারে বিল হিসেবে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া ১৬টি অধ্যাদেশ তাৎক্ষণিকভাবে বিল আকারে না এনে পরবর্তীতে যাচাই-বাছাই করে আরও পরিমার্জিত আকারে উপস্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।

অন্যদিকে, ৪টি অধ্যাদেশ বাতিল (রহিত) করার সুপারিশ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় বিল আনার কথা বলা হয়েছে।

কমিটির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০টি অধ্যাদেশ সংসদে উত্থাপন না করার বিষয়ে বিরোধী দলের তিন সদস্য ভিন্নমত (নোট অব ডিসেন্ট) দিয়েছেন। তারা হলেন মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান এবং জি এম নজরুল ইসলাম।

এর আগে বিশেষ কমিটি সুপারিশ করে, যেসব অধ্যাদেশ আরও বিশ্লেষণ প্রয়োজন, সেগুলো তাৎক্ষণিকভাবে বিল আকারে না এনে পরবর্তীতে সংশোধন করে নতুনভাবে সংসদে উপস্থাপন করা হবে।

এভাবে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর আইনগত রূপ দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে সংসদে বিশেষ কমিটির এই প্রতিবেদন উপস্থাপন করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!