ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১৩ এপ্রিল যে ৩ জেলায় সাধারণ ছুটি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৭:৩৪ পিএম
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো। ছবি : সংগৃহীত

চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

রোববার (৫ এপ্রিল)  জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ এপ্রিল ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এতে বলা হয়েছে, তিনটি পার্বত্য জেলার পাশাপাশি দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে। 

এদিকে, পাহাড়ি জনগোষ্ঠীর নতুন বছর বরণ উপলক্ষে তিন পার্বত্য জেলায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হবে।