ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানায় কর্মরত পাঁচ পুলিশ পরিদর্শককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) মো. আমীর খসরুর সই করা আদেশে বলা হয়, আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. হাফিজুর রহমানকে আদাবর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেককে বদলি করে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে (ডিবি) সংযুক্ত করা হয়েছে।
দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) কাজী আব্দুল খালেককে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে। হাতিরঝিল থানায় কর্মরত পরিদর্শক (তদন্ত) মীর মো. সাজ্জাদ হোসেনকে পাঠানো হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে। এছাড়া নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) সজীব কুমার বাড়ৈকে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

