ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদপুর ও শেরপুরে নতুন ডিসি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১১:২২ এএম
ফরিদপুরের নতুন ডিসি মাজহারুল ইসলাম ও শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন। ছবি : সংগৃহীত

ফরিদপুর ও শেরপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মাজহারুল ইসলামকে ফরিদপুর জেলার নতুন জেলা প্রশাসক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনকে শেরপুর জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

জেলা প্রশাসক হিসেবে তারা জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রম ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও তদারকি করেন।

এর আগে একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।