ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে : অর্থমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১২, ২০২৬, ১১:৫৪ এএম
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

পুঁজিবাজার, বিনিয়োগ বাজার ও আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বিনিয়োগ বরাদ্দের ক্ষেত্রেও কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না। এটি সরকার ও প্রধানমন্ত্রীর সুস্পষ্ট সিদ্ধান্ত।

আর্থিক খাতকে তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে চলতে দেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, পুঁজিবাজার, বিনিয়োগ বাজার ও আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে আসতে আগ্রহ দেখাচ্ছেন।