ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৫০ শয্যার সব হাসপাতালকে ১০০ শয্যা করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১২, ২০২৬, ১২:০০ পিএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন । ছবি : সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় রূপান্তর করা হবে। 

সোমবার (১১ মে) বিকেলে হঠাৎ করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজীসহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অধিকাংশ ডাক্তারই হাসপাতালে উপস্থিত থাকে। তবে দুই-একজন দুষ্টুমি করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রী এ সময় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করার আশ্বাস দেন। কোনো চিকিৎসক যদি দায়িত্ব অবহেলা করেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন।