× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১১:১৩ এএম

দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১১:১৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের ৮টি অঞ্চলে আজ কালবৈশাখী বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, আজ দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

বুধবার (১৩ মে) সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময় বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এ সব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ঢাকা ও এর আশপাশের এলাকার দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ২৪।

Link copied!