ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০১:৩৮ পিএম
মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ল্যাবের আধুনিক কার্যক্রম, ফরেনসিক পরীক্ষার পদ্ধতি এবং অবকাঠামোগত সক্ষমতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

রোববার (২৪ মে) রাজধানীর মহাখালীতে অবস্থিত সিআইডি কেমিক্যাল ল্যাবরেটরি পরিদর্শন করেছেন তিনি। 

সিআইডি কেমিক্যাল ল্যাবের পক্ষ থেকে এসএস কেমিক্যাল শম্পা ইয়াসমীন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ভারপ্রাপ্ত চিফ কেমিক্যাল এক্সামিনার নজরুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তারা মন্ত্রীকে ল্যাবের কার্যক্রম, ফরেনসিক রাসায়নিক পরীক্ষার পদ্ধতি ও সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন।

পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ল্যাবের আধুনিক যন্ত্রপাতি ও বিভিন্ন ফরেনসিক পরীক্ষার প্রক্রিয়া ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ফরেনসিক সেবার মান আরও উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং নতুন প্রযুক্তি সংযোজনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন এসবি প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) মো. ছিবগাত উল্লাহ বিপিএম, পিপিএম, ডিআইজি আলি আকবর খান (অর্গানাইজড ক্রাইম, সিআইডি), ডিআইজি মোহাম্মদ মুসলিম পিপিএম (অ্যান্টি টেররিজম ইউনিট)সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।