ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৯:৩৩ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং দুইজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রাজু আহমদকে ক্রাইম বিভাগে এবং রীমা সুলতানাকে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে। ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হককে উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে এবং এয়ারপোর্ট জোনের এডিসি আরিফুল ইসলামকে রমনা বিভাগের ধানমন্ডি জোনে বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাজীবকে সোয়াট ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে এবং ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ জাহিদ হাসানকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।