× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০২:২১ পিএম

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০২:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ায় এ প্রক্রিয়াকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান উত্তেজনা নিরসন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশ সবসময়ই সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের পক্ষে অবস্থান নিয়েছে। এ প্রেক্ষাপটে চুক্তি সম্পাদনে সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করেছে ঢাকা।

বাংলাদেশ আশা প্রকাশ করেছে যে, চুক্তিটি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়িত হবে এবং দীর্ঘমেয়াদে টেকসই ও কার্যকর শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ মনে করে, এই ইতিবাচক অগ্রগতিকে ভিত্তি করে সংশ্লিষ্ট পক্ষগুলো অবশিষ্ট সমস্যাগুলোও সংলাপ ও কূটনৈতিক উপায়ে সমাধানের পথে এগিয়ে যাবে।

একই সঙ্গে অঞ্চলটিতে দ্রুত শান্ত পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা, সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) স্বাভাবিক হওয়া এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ।

রূপালী বাংলাদেশ

Link copied!