ইরানকে সন্ত্রাসবাদের শীর্ষ পৃষ্ঠপোষক বললেন মার্কো রুবিও
মে ২৪, ২০২৬, ০৩:০৭ পিএম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, বিশ্বে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক রাষ্ট্র হলো ইরান। ভারতের নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রুবিও বলেন, পৃথিবীর কোনো দেশই ইরানের চেয়ে বেশি সন্ত্রাসবাদে অর্থায়ন করে না। তার দাবি অনুযায়ী, ইরান নিজের দেশের জনগণের জীবনমান উন্নয়ন, সড়ক নির্মাণ বা মৌলিক অবকাঠামো উন্নয়নে অর্থ ব্যয়...