ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ১২:০৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত।

তারেক রহমান বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই দুর্যোগের কঠিন সময়ে ভেনেজুয়াবাসীর পাশে বাংলাদেশের জনগণ সংহতি প্রকাশ করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। এই সংকট মোকাবিলায় ভেনেজুয়েলার সরকার ও জনগণের জন্য শক্তি, সাহস এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করেন তিনি।