× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ১১:২৪ এএম

স্বজনদের কাছে হারিছ চৌধুরির দেহাবশেষ হস্তান্তর

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ১১:২৪ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর দেহাবশেষ পুলিশ ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। । শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে তার দেহাবশেষ হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন, মামলার তদারকি কর্মকর্তা এসআই মো. ওয়াজেদ আলী, হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীরসহ তার স্বজনরা।

হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী বলেন, ১৫ বছর ধরে তার পিতাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। অবশেষে তিনি ন্যায় বিচার পেয়েছেন। তাঁকে যথাযোগ্য মর্যাদায় প্রিয় কানাইঘাটে হারিছ চৌধুরীকে দাফন করা হবে।

এসময় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তিনি বলেন, তাদের আত্মত্যাগের কারণেই তার যুদ্ধটা সহজ হয়েছে। রাষ্ট্র তার মর্যাদাটুকু নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, হারিছ চৌধুরী মারা যান ২০২১ সালের ৩ সেপ্টেম্বর। পরে তাকে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যীন মাদরাসার কবরস্থানে মাহমুদুর রহমান পরিচয়ে দাফন করা হয়।

মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর কি না, তা নিশ্চিতে গত ১৬ অক্টোবর ডিএনএ নমুনা সংগ্রহ করতে তার মরদেহ উত্তোলন করা হয়। 

আরবি/এফআই

Link copied!