× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১১, ২০২৫, ১০:২৮ পিএম

সেনাবাহিনী থেকে লাখ টাকা উপহার পেলেন স্টেডিয়ামে পতাকা বিক্রি করা সেই যুবক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১১, ২০২৫, ১০:২৮ পিএম

পতাকা বিক্রি করা যুবকের হাতে উপহার তুলে দেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি- সংগৃহীত

পতাকা বিক্রি করা যুবকের হাতে উপহার তুলে দেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি- সংগৃহীত

জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচে দায়িত্ব পালনের সময় ভুলবশত লাঠিচার্জের শিকার হওয়া এক পতাকা বিক্রেতাকে এক লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ জুন) বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ চলাকালে স্টেডিয়ামের বাইরে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে ওই পতাকা বিক্রেতার ওপর লাঠিচার্জ করে বসেন এক সেনাসদস্য। ঘটনার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দুঃখপ্রকাশ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করে সেনাবাহিনী

বুধবার (১১ জুন) গুলিস্তান আর্মি ক্যাম্পে পতাকা বিক্রেতার সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেখা করেন ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান চৌধুরী। এ সময় পতাকা বিক্রেতাকে এক লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

সেনাবাহিনী জানায়, এটি একটি অনিচ্ছাকৃত ও বিচ্ছিন্ন ঘটনা। দেশের সাধারণ জনগণের প্রতি তাদের সর্বোচ্চ শ্রদ্ধাবোধ রয়েছে। সেনাবাহিনী কখনোই চায় না কোনো নিরীহ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হোক।

উল্লেখ্য, ওই দিন স্টেডিয়ামের ৪ নম্বর গেটের সামনে একদল দর্শক বিনা টিকিটে প্রবেশের চেষ্টা করলে ভিড় ও বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী সতর্কতা নেয় এবং ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। তখনই পতাকা বিক্রেতা অনাকাঙ্ক্ষিতভাবে আক্রান্ত হন।

সেনাবাহিনী পুনরায় আশ্বস্ত করেছে, তারা সর্বদা জনসাধারণের নিরাপত্তা ও দেশের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট থাকবে।

Link copied!