× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৫:৪০ পিএম

সব দেশেই প্রবাসীদের পাসপোর্ট ফি কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৫:৪০ পিএম

সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।  ছবি- সংগৃহীত

সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি- সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সম্প্রতি কাতার ও ইতালি সফর শেষে দেশে ফেরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রবাসীদের পাসপোর্ট ফি কমানো প্রসঙ্গে তিনি বলেন, ‘পাসপোর্ট নেওয়ার জন্য যেসব প্রবাসী টাকা দেন, আমরা যাদের রেমিট্যান্স যোদ্ধা বলি, তাদের বেশি টাকা দিতে হয়। রেমিট্যান্স যোদ্ধাদের কাছ থেকে আমরা বেশি টাকা নেব না, টাকাটা সমান করে দেব।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের রেমিট্যান্স যোদ্ধা বলি, কিন্তু যে সম্মানটা তারা প্রাপ্য, তা অনেক সময় তারা পান না। অনেক জায়গায় ভালো সার্ভিসও পান না। আমরা সেটি পরিবর্তনের চেষ্টা করছি।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘শুধু একটি বা দুটি দেশে নয়, সব দেশেই প্রবাসীদের পাসপোর্ট ফি কমানো হবে। দেশ তো একটা না, অনেকগুলো দেশ। এরপর কতটুকু কমাতে পারি, সেটা আমরা পর্যালোচনা করে দেখব, বলেন তিনি।’

প্রবাসীদের জন্য সেবা উন্নত করতে বিমান ও বিমানবন্দরে নতুন পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

‘প্রবাসীরা বিমানে যাতে ভালো সার্ভিস পান এবং এয়ারপোর্টে এসে যেন উন্নত সেবা পান সেই বিষয়ে আমরা বিশেষ নজর দেব’, বলেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!