× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০১:৩৯ পিএম

হাসিনার মৃত্যুদণ্ডের বিপক্ষে জার্মান রাষ্ট্রদূত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০১:৩৯ পিএম

জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ। ছবি- সংগৃহীত

জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ। ছবি- সংগৃহীত

জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়ন মৃত্যুদণ্ডের বিপক্ষে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ক্ষেত্রেও তাদের অবস্থান একই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ।

বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিক্যাব আলোচনায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

জার্মান রাষ্ট্রদূত বলেন, জুলাই সনদ অনুসারে সংস্কার প্রক্রিয়ার চলমান থাকা প্রয়োজন। রাজনৈতিক দলগুলো সংস্কার প্রক্রিয়া নিয়ে অঙ্গীকারবদ্ধ। যা নির্বাচনের পরেও চলমান থাকা দরকার। 

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচন নিয়ে পদক্ষেপের ওপর আস্থা রাখছে জার্মানি। ২০২৬ সালের সবচেয়ে বড় ভোট হতে যাচ্ছে বাংলাদেশে। নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আশা করছে জার্মানি।

 

রুডিগার লোটজ বলেন, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ভুয়া তথ্য বা সঠিকভাবে আবেদন না করা। যা ভিসা দেওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের সঠিকভাবে আবেদনের আহ্বান জানান তিনি। 
 
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা ৫টি অভিযোগের মধ্যে ৩টিতে মৃত্যুদণ্ড এবং দুটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!