× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৯:০০ পিএম

চিটাগাং চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৯:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ীদের উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ এর পরিচালকমন্ডলির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও পরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম মনোয়ারা বেগম।

নির্বাচনে সরাসরি ভোটে অর্ডিনারী গ্রুপে ১২ জন এবং এসোসিয়েট গ্রুপে ৬ জন নির্বাচিত হন। এ ছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ট্রেড গ্রুপ থেকে ৩ জন ও টাউন এসোসিয়েশন থেকে ৩ জন নির্বাচিত হয়েছেন। ৪টি ক্যাটাগরী থেকে সর্বমোট ২৪ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

‘অর্ডিনারী গ্রুপ’ থেকে ১২টি পদে নির্বাচিত পরিচালকবৃন্দ হলেন- রাজা কর্পোরেশনের কামাল মোস্তফা চৌধুরী (প্রাপ্ত ভোট ১৪০৫), ফাল্গুনী ট্রেডার্স লিঃ’র এ. এস. এম. ইসমাইল খান (প্রাপ্ত ভোট ১৩৭৪), চুমকি অ্যাপারেলস লিঃ’র আবু হায়দার চৌধুরী ( প্রাপ্ত ভোট ১৩৬৪), রাইজিং কম্পিউটার স্কেল’র মো. আমজাদ হোসেন চৌধুরী ( প্রাপ্ত ভোট ১৩৫২), ইস্টার্ন অ্যাপারেলস লিঃ’র মো. নাসির উদ্দিন চৌধুরী ( প্রাপ্ত ভোট ১৩২১), টার্নিং পয়েন্ট’র আসাদ ইফতেখার (প্রাপ্ত ভোট ১৩০৬), স্টিভিডোর ফ্রেন্ডস সিন্ডিকেট লিঃ’র আমান উল্লা আল ছগির (প্রাপ্ত ভোট ১২৭৭), প্রান্তিক মেরিন সার্ভিসেস লিঃ’র মো. গোলাম সরওয়ার ( প্রাপ্ত ভোট ১২৫৯), দি ফোর হুইলারস’র মোহাম্মদ হাবিবুর রহমান ( প্রাপ্ত ভোট ১২৫৯), নিউ কর্ণফুলি ট্রেডিং’র মোহাম্মদ শফিউল আলম (প্রাপ্ত ভোট ১২৪৯), জেএসএন এন্টারপ্রাইজ লিঃ’র মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী (প্রাপ্ত ভোট ১২১১) ও স্ট্যান্ডার্ড লজিস্টিক্স সার্ভিসেস’র শহীদুল আলম (প্রাপ্ত ভোট ১২০৯)।

‘এসোসিয়েট গ্রুপ’ থেকে ৬টি পদে নির্বাচিত পরিচালকবৃন্দ হলেন- জার ট্রেড’র মো. জাহিদুল হাসান (প্রাপ্ত ভোট ৬৮৭), স্বদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (ইউনিট-২)’র মো. নুরুল ইসলাম (প্রাপ্ত ভোট ৬৬১), জেকো এন্টারপ্রাইজ’র মো. সেলিম নুর (প্রাপ্ত ভোট ৬৪৬), সাহির ট্রেড’র সরোয়ার আলম খান (প্রাপ্ত ভোট ৬৪১), মনোয়ারা ট্রেডিং’র মোহাম্মদ মশিউল আলম (প্রাপ্ত ভোট ৬৩২) ও মার্স মেরিটাইম সার্ভিসেস অ্যান্ড ইন্সপেকশন’র মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ (প্রাপ্ত ভোট ৬১৮)।

‘ট্রেড গ্রুপ’ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন পরিচালক হলেন- রোকনূর কর্পোরেশন’র মোহাম্মদ আমিরুল হক, পিএইচপি মোটরস লিঃ’র মোহাম্মদ আকতার পারভেজ ও চট্টগ্রাম ট্রেড এজেন্সি’র এস. এম. সাইফুল আলম।

‘টাউন এসোসিয়েশন’ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন পরিচালক হলেন- পাবলিক ইলেকট্রিক’র আফসার হাসান চৌধুরী, এম. এন্টারপ্রাইজ’র মোহাম্মদ মনির উদ্দিন ও অর্কিড ট্রেডিং’র মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ।

Link copied!