ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়নে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৫:০৮ পিএম
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ছবি- সংগৃহীত

ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

বুধবার (৪ মার্চ) রাঙ্গামাটির বাসভবনে ডিআইজি (এপিবিএন) সালমা বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি ।

দীপেন দেওয়ান বলেন, সরকার শিগগিরই ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে। এই কার্ডের বিশেষ বৈশিষ্ট্য হলো, পরিবারের প্রধান হিসেবে নারীর নাম অন্তর্ভুক্ত থাকবে। 

তিনি বলেন, আইন সবার জন্য সমান এবং বর্তমান সময়ে পাহাড়ি নারীরা আর পিছিয়ে নেই। সমাজের প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। তিনি দেশের নারীদের পুলিশ, প্রশাসন, প্রতিরক্ষা, পররাষ্ট্র ও জুডিশিয়াল সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ পেশায় ক্যারিয়ার গড়ার মানসিকতা তৈরি করার ওপর গুরুত্ব দেন।