ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসির কাছে নিরাপত্তা চাইলেন ফুয়াদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৯:৪৪ এএম
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে সম্ভাব্য প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিরাপত্তা চেয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)  এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা। 

ইসি সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা গেছে, বুধবার (১৭ ডিসেম্বর) আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে সম্ভাব্য প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) কাছে এমন আবেদন জানান। এরপর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে দেখা করেন তিনি।

ইসির ঘোষিত তপশিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।