× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৪:২০ পিএম

‘পত্রিকা অফিসে হামলা করে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৪:২০ পিএম

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের শীর্ষস্থানীয় দুই পত্রিকায় হামলার ঘটনা পরিকল্পিত ও নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। তবে এগুলো করে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগে থেকেই চিহ্নিত জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করা উচিত ছিল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করে ছাত্র-জনতা। এক পর্যায়ে রাতে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এবং ফার্মগেটে ডেইলি স্টার ভবনে ভাঙচুর করে বিক্ষুব্ধরা। প্রথমে প্রথম আলো ভবনে এবং পরে ডেইলি স্টারে আগুন দেওয়া হয়।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সরকারের সাথে বিএনপি সমন্বয় করছে। নিরাপত্তার বিষয়ে সরকার সহযোগিতা করছে। ২৫ ডিসেম্বর ৩০০ ফিট এলাকায় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!