বাংলাদেশ যুব অধিকার পরিষদের ১০১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মো. মুনতাজুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদিম হাসান। এছাড়া ১২ জনকে সহ-সভাপতি করা হয়েছে। তারা হলেন— মো. আবু বকর সিদ্দিক, আসাদুজ্জামান সকাল, আহসান হাবিব, জুলফিকার ধনী, এরশাদুল হক, আসমাউল হোসেন, অঙ্কুর দাস অপু, মাহফুজুর রহমান তুহিন, সখিনা বেগম সংগীতা, মো. আলম হোসেন, জাহাঙ্গীর আলম হিরণ ও ফয়সাল আহমেদ।
সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. মুনতাজুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ২১ জনকে। তারা হলেন— মো. সৈয়দ প্লাবন আহমেদ, সৈয়দ রাসেল মুন, আইয়ুব আল আনসারী, সানি সারোয়ার, হাবিবুর রহমান (অর্থ সমন্বয়কারী), ইঞ্জি. আতিকুর রহমান (গণমাধ্যম বিষয়ক), রুহুল আমিন খান, মো. তারিকুর রহমান, মো. জনি, আলাউদ্দিন আহমেদ, আবুল কালাম আজাদ, ফয়সাল সরকার, মো. নুর হোসেন, ফরিদ খান, মো. আবু নাসিম, ওবায়দুল ইসলাম শুভ, মো. ইলিয়াস হোসেন, রেজাউল করিম (লেবানন) ও হালিম কাজী।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সবুজ সেরনিয়াবাদ। এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাব্বির রহমান, মো. ফারুক হোসেন, রনি কে. রুহি, স্বপন খান, মো. মাসুদ বিল্লাহ, আবু বক্কর, আশিকুর রহমান শিশির, মো. মেহেদী হাসান, আব্দুল আজিজ, মো. ইকবাল মাহমুদ, মো. আসাদুল ইসলাম, মো. শেখ রুবেল, মো. কামাল, আর কে রাকিব, মো. কবির হোসেন, মো. রসুল করিম, সোহেল রানা, মেহেদী হাসান সানী, মো. বদরুল হোসেন বিদ্যুৎ, শাহ আলম ভূঁইয়া ও আল আমিন আহমেদকে।
এ ছাড়া দপ্তর সম্পাদক করা হয়েছে কাউসার আলীকে। উপ-দপ্তর সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার রাজিব হোসেন ও নাঈম হোসেন। অর্থ সম্পাদক হয়েছেন মাহাবুবুর রহমান জসিম এবং সহ-অর্থ সম্পাদক মাসুদ খান।
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক করা হয়েছে শামিম আহমেদকে এবং সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হয়েছেন মো. রুবেল। মানবাধিকার বিষয়ক সম্পাদক জেসিনা মোরশেদ প্রাপ্তি ও সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক ইমরান কাজী। আইন বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম ফাহিম এবং সহ-আইন বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান নুর।
ধর্মীয় সম্প্রীতি বিষয়ক সম্পাদক করা হয়েছে মুফতি নাঈম হোসেনকে এবং সহ-ধর্মীয় সম্প্রীতি বিষয়ক সম্পাদক মোল্লা ইব্রাহিমকে। সহ-গণমাধ্যম বিষয়ক সম্পাদক হয়েছেন রাসেল সিকদার। নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুবর্ণা আক্তার সোনালী এবং সহ-সম্পাদক বেনজির আলম মৌ।
এ ছাড়া প্রবাসী কল্যাণ, আন্তর্জাতিক, যুব ও ক্রীড়া, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, পর্যটন, সাহিত্য ও সংস্কৃতি, পাঠাগার ও পাঠচক্র, শ্রম ও কর্মসংস্থান, দুর্যোগ ও জলবায়ু, স্বাস্থ্য ও চিকিৎসা, সমাজকল্যাণ, পার্বত্য চট্টগ্রাম এবং কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদকসহ বিভিন্ন পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কার্যকরী সদস্য হিসেবে শামীম আহমেদ ও মো. ইব্রাহিমকে মনোনীত করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন