× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৩:০১ পিএম

এককভাবে নির্বাচনের ঘোষণা কর্নেল অলির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৩:০১ পিএম

জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি : সংগৃহীত

জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি : সংগৃহীত

বিএনপির সঙ্গে আসন সমঝোতা নয়, এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মগবাজারের দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

অলি আহমেদ বলেন, বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে। আমরা বিএনপিকে শর্ট লিস্ট দিয়েছিলাম ১৪ জনের। কিন্তু তারা গুরুত্ব দেয়নি। আমাদের নেতাকর্মীরা দুই ঘণ্টা বসার পরও মির্জা ফখরুল দেখা করেননি।

বিএনপির সাবেক এই নেতা বলেন, এলডিপিকে বাঁচাতে তারা (বিএনপি) অন্তত আমাদের শর্ট লিস্টকে বিবেচনায় নিতে পারত। আমরা তো বলিনি শর্ট লিস্টের সবাইকে দিতে হবে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এককভাবে সংসদ নির্বাচন করব।

এদিকে অলি আহমেদের সংবাদ সম্মেলনের আগে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন।

কর্নেল (অব.) অলি আহমেদ বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী। চারদলীয় জোট সরকারের আমলে জামায়াতে ইসলামীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে মন্ত্রিত্ব থেকে বঞ্চিত হন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপি সরকারের শেষ সময়ে তিনি বিএনপি ছাড়েন। পরে নতুন দল গঠন করে এলডিপি। তবে পরবর্তী সময়ে আওয়ামী লীগের তিন মেয়াদের সিংহভাগ সময় অলি আহমেদ বিএনপি জোটের সঙ্গেই ছিলেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!