× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৫:২১ পিএম

হাসিনার সামনে দাঁড়িয়ে বলেছিলাম, তারেক রহমান আসবেন : আন্দালিব রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৫:২১ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি- সংগৃহীত

আজ থেকে প্রায় ১৫ বছর আগে সংসদে তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেছিলাম, তারেক রহমান আসবেন—জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ লেখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর এখন বাংলাদেশে। আজ থেকে প্রায় ১৫ বছর আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, তারেক রহমান আসবেন আর বাংলাদেশের জনগণই ঠিক করবেন তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ। সেই সময় দাঁড়িয়ে তৎকালিন প্রধানমন্ত্রীর সামনে কথাটা বলা সহজ ছিল না। আমি গণনা করে বলিনি, ভবিষ্যৎবাণী ও করিনি,কেবলমাত্র দৃঢ় বিশ্বাস থেকে বলেছিলাম।

তিনি  লেখেন, আমার বিশ্বাস ছিল যে তারেক রহমানের মতো জনগণের এক নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কোনো জজ সাহেবের কলমের খোঁচা দিয়ে নির্ধারিত হয় না, সেটা নির্ধারিত হয় আল্লাহর ইচ্ছায়, জনগণের মাধ্যমে সঠিক সময়ে।

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান লেখেন, আজ সেই সময়—অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। অভিনন্দন সারা বাংলাদেশের বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে। অভিনন্দন বাংলাদেশের জনগণকে।

রূপালী বাংলাদেশ

Link copied!