× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০১:২৬ পিএম

জামায়াতের জোটে থাকছে কারা, ঘোষণা হতে পারে আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০১:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জামায়াত নেতৃত্বাধীন আট দলের শীর্ষ নেতাদের বৈঠক হতে পারে আজ। বৈঠকে জোট সম্প্রসারণের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদনের পর এনসিপি, এবি পার্টি, এলডিপি এবং লেবার পার্টিও যোগ দেবে। বিএনপির কাছ থেকে প্রত্যাশিত আসন না পেয়ে এলডিপি ও লেবার পার্টি ভিড়েছে জামায়াতের জোটে। আরও কয়েকটি দল যোগ দিতে পারে।

কয়েকজন নেতা জানান, গতকাল রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে বৈঠক করে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন, মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস। পরে দলগুলোর সঙ্গে পৃথক বৈঠক করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ দায়িত্বপ্রাপ্ত নেতারা। এর আগে শনিবার ভোররাত পর্যন্ত জামায়াত প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন নাহিদ ইসলাম, আখতার হোসেনসহ এনসিপির জ্যেষ্ঠ নেতারা। ছিলেন এবি পার্টির নেতারাও। 

দলের নেতাদের একাংশের আপত্তি থাকলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছে গণঅভ্যুত্থান থেকে উঠে আসা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দীর্ঘ আলোচনা শেষে গতকাল রাতে দুই দলের নেতারা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান। দল দুটি বলছে, সংস্কারের স্বার্থে এই নির্বাচনি জোট হচ্ছে। আজ রোববার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।  

এদিকে জামায়াতের সঙ্গে জোট করা নিয়ে এনসিপিতে বিরোধ নতুন মাত্রা নিয়েছে। এরই মধ্যে জোটে যাওয়ার বিরোধিতা করে দল ছেড়ে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। এ ছাড়া ২১৭ সদস্যের কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য জোট না করতে গতকাল শনিবার রাতে আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দেন। পরে আবার তারা ভিন্ন বক্তব্য দেন।

এদিকে ইসলামী আন্দোলন, দুই খেলাফত মজলিসসহ অন্যান্য দলের সঙ্গেও জামায়াতের আসন বণ্টনের আলোচনা শেষ হওয়ার পথে। দায়িত্বশীল সূত্র বলছে, এরই মধ্যে দুই শতাধিক আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত করা হয়েছে। এনসিপিকে ৩০ এবং ইসলামী আন্দোলকে ৩৫ আসন দেওয়া হতে পারে।

Link copied!