× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:২৭ এএম

কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:২৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ নেতা ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহভাপতি হুমায়ুন কবির জেলা কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন।

কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার বাসিন্দা।

জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, সোমবার রাতে হঠাৎ করে গুরুতর অসুস্থতা দেখা দিলে হুমায়ুন কবিরকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকায় পাঠান চিকিৎসক। পরে‎ তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যমতে, ২০২৫ সালে কারা হেফাজতে মারা গেছেন ১০৭ জন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৬৫।

রূপালী বাংলাদেশ

Link copied!