× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:২৩ পিএম

ধোঁকাবাজির আশ্রয় নিচ্ছে বিএনপি : ডা. তাহের

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:২৩ পিএম

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফ্যামেলি কার্ড দেওয়ার নামে ধোঁকাবাজির আশ্রয় নিচ্ছে বিএনপি।

রোববার (১৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. তাহের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপনের বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে এবং অনুমোদনও পেয়েছে বলে প্রধান উপদেষ্টা  জানিয়েছেন।

তিনি অভিযোগ করেন, নিরাপত্তা ও প্রটোকলের ক্ষেত্রে সরকার একটি দলের প্রধানকে অযথা অতিরিক্ত সুবিধা দিচ্ছে।

তিনি বলেন, একটি দলকে নিরাপত্তা বা প্রটোকল দেওয়ার ক্ষেত্রে সমস্যা নেই, তবে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকেও সমানভাবে প্রটোকল এবং নিরাপত্তা প্রদান করতে হবে।

ডা. তাহের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ভিন্ন রকম চিত্র দেখা যাচ্ছে। প্রধান দুইটি বিষয় ছিল—ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব। কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশনের আচরণ ভিন্ন লক্ষ করা যাচ্ছে।

তিনি বলেন, একটি দল ইসিকে চাপ দিচ্ছে, তবে ইসিকে সব দলের জন্য সমানভাবে সিদ্ধান্ত নিতে হবে।

এর আগে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। দলের অন্য সদস্য ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তারা সন্ধ্যা সাড়ে ৬টার পরে যমুনায় পৌঁছান।

Link copied!