× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৪:২৮ পিএম

জামায়াত আমিরের মন্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৪:২৮ পিএম

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স  অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নিপীড়কের বিরুদ্ধে—ডাইরেক্ট অ্যাকশন’, ‘রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না’-সহ বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জামায়াতে ইসলাম ও তাদের সহযোগী সংগঠনগুলো যুগে যুগে নারীদের বিষয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে এসেছে। সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাসগুলোতে তাদের বক্তব্য ও কর্মকাণ্ড সেই ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, জামায়াতে আমিরের দেওয়া ওই স্ট্যাটাসে নারীদের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। বিশেষ করে কর্মজীবী নারীদের তিনি অবমাননাকর ভাষায় আখ্যায়িত করেছেন। বিষয়টি নিয়ে দেশ-বিদেশে তীব্র প্রতিবাদ শুরু হলে তিনি দাবি করেন, তার আইডি হ্যাক হয়েছিল।

রাকিব বলেন, যদি সত্যিই আইডি হ্যাক হয়ে থাকে, তাহলে তিনি তাৎক্ষণিকভাবে নিজের অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদমাধ্যমে বিষয়টি পরিষ্কার করতে পারতেন। তার কাছে সেই সুযোগ ও সক্ষমতা ছিল। কিন্তু জাতীয় পর্যায়ে প্রতিবাদের ঝড় ওঠার পর বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, যা প্রশ্নবিদ্ধ।

ছাত্রদলের সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর আমির আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার দলের পক্ষ থেকে নারীরা কখনো রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। ওই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এরই ধারাবাহিকতায় তিনি এক্সে কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন।

তিনি বলেন, পরে দাবি করা হয় তার আইডি হ্যাক হয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ এখন ইন্টারনেট ব্যবহার ও তথ্য যাচাই করতে জানে। একটি ভেরিফায়েড আইডি হ্যাক হলে তাৎক্ষণিকভাবে কয়েক মিনিটের মধ্যে পুনরুদ্ধার করা সম্ভব - এ ধরনের দাবি বিশ্বাসযোগ্য নয়।

রূপালী বাংলাদেশ

Link copied!