× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৩:৫৭ পিএম

পরিবর্তনের সুযোগ এসেছে, কাজে লাগাতে হবে : নজরুল ইসলাম

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৩:৫৭ পিএম

নজরুল ইসলাম খান। ছবি - সংগৃহীত

নজরুল ইসলাম খান। ছবি - সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, স্বাধীনতা ও গণতন্ত্রের সুফল এখনো সবাই পায়নি। এত বছর ধরে গুম, খুন নির্যাতনের শিকার হয়েছেন অনেকে। সে কারণেই এদেশের সন্তানেরা জীবন দিয়েছে। এবার একটা পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। সেটাকে কাজে লাগাতে হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর লেকশোর হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্যদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করি। যোগ্য ও অভিজ্ঞ মানুষের হাতে দাযিত্ব দেওয়াটা জরুরি। তবে অনৈতিকভাবে কেউ জেতার চেষ্টা করলে তা নজর রাখতে হবে।

তিনি বলেন, দেশের বর্তমান সামাজিক ও অর্থনৈতিক সংকট উত্তরণ অত্যন্ত জটিল। এই পরিস্থিতি মোকাবিলায় ভোটের মাধ্যমে যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দিতে হবে।

এই বিএনপি নেতা বলেন, জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানাই।

রূপালী বাংলাদেশ

Link copied!