× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:১৬ পিএম

এগিয়ে রুমিন ফারহানা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:১৬ পিএম

ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি- সংগৃহীত

ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৩৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে কেন্দ্রগুলোর ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়।

সর্বশেষ তথ্যানুযায়ী, সরাইল উপজেলার ৩৩টি কেন্দ্রে রুমিন ফারহানা পেয়েছেন ৩১ হাজার ৭১৩ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবিব পেয়েছেন ২২ হাজার ৩৩১ ভোট। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে রুমিন ফারহানা ৯ হাজার ৩৮২ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৪৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ২০১ জন। আসনটিতে মোট ভোটকেন্দ্র ১৫১টি।

রূপালী বাংলাদেশ

Link copied!